আমাদের রিফান্ড পলিসি

আমাদের কোর্স কাঠামো ও লাইভ মেন্টরশিপের ওপর আমরা আস্থাশীল। নির্দিষ্ট শর্তাবলী ও মানদণ্ড পূরণ সাপেক্ষে আমরা দিচ্ছি ৭৫ দিনের পারফরম্যান্স গ্যারান্টি।

100%গ্যারান্টি

৭৫ দিনের পারফরম্যান্স গ্যারান্টি (VIP Live Mentorship)*

৭৫-দিনের ভিআইপি লাইভ মেন্টরশিপের ন্যূনতম ৯০% লাইভ ক্লাসে উপস্থিতি, সকল অ্যাসাইনমেন্ট ও স্পিকিং টাস্ক সম্পন্ন করার পরও যদি নির্ধারিত Fluency Standard অর্জিত না হয়, তবে ১০০% কোর্স ফি ফেরত প্রদান করা হবে (Terms & Eligibility Apply)।

রিফান্ড পাওয়ার শর্তসমূহ

এই গ্যারান্টি শুধুমাত্র 75-Day VIP Live Mentorship প্রোগ্রামের জন্য প্রযোজ্য (স্বতন্ত্র রেকর্ডেড কোর্সের জন্য নয়)।

প্রোগ্রামের মোট ৭৫টি লাইভ ক্লাসের ন্যূনতম ৯০% ক্লাসে সক্রিয় উপস্থিতি থাকতে হবে।

প্রতিটি সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট, স্পিকিং ড্রিল এবং প্র্যাকটিস টাস্ক নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

মেন্টরদের দেওয়া নির্দেশনা ও স্টাডি প্ল্যান অনুযায়ী নিয়মিত অনুশীলন করতে হবে।

রিফান্ডের জন্য আবেদন কোর্স সমাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে অফিসিয়াল ইমেইলে জানাতে হবে।

সাধারণ রিফান্ড (কোর্স শুরুর পূর্বে)

আপনি যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার পর কোর্স শুরু হওয়ার আগে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন, তবে আপনি সম্পূর্ণ কোর্স ফি রিফান্ড পাবেন। এক্ষেত্রে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কোর্স শুরু হয়ে গেলে সাধারণ রিফান্ড প্রযোজ্য হবে না, তবে আমাদের ৭৫ দিনের গ্যারান্টি শর্ত সাপেক্ষে প্রযোজ্য থাকবে।

রিফান্ড প্রসেসিং সময়

আপনার রিফান্ড আবেদন অনুমোদিত হওয়ার পর ৭ থেকে ১৪ কার্যদিবসের মধ্যে আপনার পেমেন্ট মেথড অনুযায়ী (বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট) রিফান্ড প্রদান করা হবে।

রিফান্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

রিফান্ড সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন।

সর্বশেষ আপডেট: মে ২০২৫ • PRO English BD