আমাদের সম্পর্কে
PRO English BD — Bangladeshi learners-এর জন্য practice-focused Spoken English ও IELTS Speaking learning platform।
আমাদের মিশন
বাংলাদেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে ইংরেজির ভয় থেকে মুক্ত করা। আমরা বিশ্বাস করি, ভাষার বাধা কখনই স্বপ্নের পথে বাধা হওয়া উচিত নয়। আমাদের গোছানো পদ্ধতি ও সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে পারেন।
আমাদের ভিশন
আমাদের দৃষ্টিভঙ্গি হলো এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে ইংরেজি শেখা হবে সহজ, আনন্দময় ও বাস্তবমুখী। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিজের পেশা ও আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারুক।
আমাদের গল্প
PRO English BD-এর যাত্রা শুরু হয়েছিল একটি সহজ প্রশ্ন থেকে: "কেন বাংলাদেশী শিক্ষার্থীরা এত বছর ইংরেজি পড়েও বলতে পারে না?"
প্রতিষ্ঠাতা ও প্রধান ইন্সট্রাক্টর জুবায়ের আহমদ, যিনি ৪+ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ইংলিশ শিক্ষক, এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তৈরি করলেন একটি বিপ্লবী পদ্ধতি।
সেই পদ্ধতিটিই আজকের PRO English BD — যেখানে বহু শিক্ষার্থী তাদের ইংলিশ ফ্লুয়েন্সির স্বপ্ন পূরণ করে চলেছেন।

প্রধান ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা
মো. জুবায়ের আহমেদ
4+ বছরের ইংলিশ টিচিং অভিজ্ঞতা
"আমি মো. জুবায়ের আহমেদ। আমার লক্ষ্য আপনাকে শুধু গ্রামার বা রুলস শেখানো নয়, বরং আপনার জিহ্বার জড়তা কাটিয়ে আপনাকে একজন কনফিডেন্ট গ্লোবাল স্পিকার হিসেবে তৈরি করা। আমি আপনার ৭৫ দিনের এই জার্নিতে প্রতিটি পদক্ষেপের দায়িত্ব নিচ্ছি।"
আমাদের মূল্যবোধ
গুণমান
প্রতিটি ক্লাসে সর্বোচ্চ মান ও প্র্যাকটিক্যাল গাইডলাইন বজায় রাখি
বিশ্বাসযোগ্যতা
৭৫-দিনের পারফরম্যান্স গ্যারান্টি* আমাদের প্রতিশ্রুতির প্রমাণ
অন্তর্ভুক্তি
সকল স্তরের শিক্ষার্থীদের জন্য সহজে বোধগম্য কোর্স কাঠামো
প্র্যাকটিস
থিওরি কম, মুখ দিয়ে ইংরেজি বলার বাস্তব চর্চায় জোর